কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার বাসিন্দা রবিউল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রাতের দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই রাশেদকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় কুমারখালী থানা পুলিশের ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: