সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়া জেলা সুইমিংপুলটির উদ্বোধন করা হয় ২০০২ সালের ২১ নভেম্বর। তৎকালীন জাতীয় সংসদের হুইপ প্রয়াত রেজাউল বারী ডিনা এটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ২০০৪ সালে এখানে জাতীয় সাঁতার ফেডারেশনের আয়োজনে জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নেন।পরবর্তীতে এ সুইমিংপুলকে ঘিরে গড়ে ওঠে দক্ষ সাঁতারু তৈরির পরিবেশ। প্রায় ১৪ বছর নিয়মিত বয়সভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক সাঁতারু জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীতেও চাকরির সুযোগ পেয়েছেন।বগুড়ার কৃতি সাঁতারু মরিয়ম আক্তার ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও তিনি কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার সুযোগ পান, যা বগুড়ার জন্য গৌরব বয়ে আনে।স্থানীয় ক্রীড়ামোদীরা বলছেন, দীর্ঘদিন পর সুইমিংপুল চালু হলে নতুন প্রজন্মের সাঁতারুরা আবারও প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে বগুড়ার হারানো সুনাম ফিরে আসবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: