• ঢাকা
  • বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে এক বছর পর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল মতিন।


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম
নন্দীগ্রামে এক বছর পর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল মতিন।
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এক বছর আদালতে অইনি লড়াই শেষে দায়িত্ব পেয়েছেন। বুধবার (২৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন।.

 .

জানা গেছে, ০৬-০৩-২০২৫ইং তারিখের একটি মামলার কারণে তাঁকে অনুপস্থিত দেখিয়ে প্রথমে প্রশাসক পরে প্যানেল চেয়ারম্যান-১ কে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অবশেষে আদালতে আইনি লড়াই শেষে বুধবার (২৫ মার্চ) চেয়ারম্যান আব্দুল মতিন আবারও ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন।.

 .

এবিষয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, একটি মিথ্যা মামলার কারণে আমাকে এক বছর ইউনিয়ন বাসীর কাছ থেকে দুরে থাকতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি আবারও ইউনিয়ন বাসীর সেবা করতে পারবো।.

.

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ