বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।.
আগামী ২০ রমজান (১০ মার্চ ২০২৬) মঙ্গলবার বিকাল ৪টা থেকে কলেজ ক্যাম্পাসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে জানা গেছে।.
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।.
অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আজিজুল হক কলেজ শাখা। কলেজের শিক্ষার্থীদের সময়মতো উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশ নেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: