• ঢাকা
  • বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিনামূল্যে ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষণ দেবে বিটাক, মিলবে দৈনিক ১৫০ টাকা ভাতা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম
বগুড়ায় বিনামূল্যে ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষণ দেবে বিটাক, মিলবে দৈনিক ১৫০ টাকা ভাতা
ছবি: সংগৃহীত

বগুড়ায় বিনামূল্যে তিন মাসব্যাপী ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যাতায়াত ও টিফিন বাবদ প্রতিদিন ১৫০ টাকা করে ভাতা দেওয়া হবে।.

জানা গেছে, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এতে অংশ নিতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।.

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের জন্যও সহায়তা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কর্মসূচিতে দরিদ্র, বেকার, নারী এবং জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।.

আগ্রহীদের আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল এবং ফলাফল প্রকাশ করা হবে ৭ এপ্রিল। নির্বাচিতদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে।.

আবেদনকারীদের বগুড়ায় অবস্থিত বিটাক কার্যালয় থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। কার্যালয়টি চারমাথা থেকে প্রায় ৬০০ মিটার পূর্বে সান্তাহার রোডে অবস্থিত।.

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জমা দিতে হবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

চাকরির খবর বিভাগের জনপ্রিয় সংবাদ