বগুড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শহরতলীতেই স্থাপিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।রোববার (২ আগস্ট) বগুড়ায় এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এটি শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়; কৃষি, প্রকৌশলসহ আধুনিক গবেষণা সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টিতে কৃষি, বায়োটেকনোলজি, আধুনিক কৃষিপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যালসহ চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিভাগ থাকবে। স্থান নির্ধারণের পর দ্রুত জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।সংশ্লিষ্টদের আশা, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা, কৃষি উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: