• ঢাকা
  • শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় পুলিশের বেতার শাখার এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০২ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় পুলিশের বেতার শাখায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বদ্মবিল ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আশরাফের ছেলে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ