বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই বড় ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখে পড়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ, নিউজফিড লোড এবং লগইন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানিয়েছেন।.
ডাউনটাইম পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।.
প্রতিবেদন অনুযায়ী, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়েছে। তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ, কখন এটি শুরু হয়েছে কিংবা কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ফেসবুকের মূল প্রতিষ্ঠান ।.
বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভার বা অবকাঠামোগত কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। এদিকে ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। মেটার কারিগরি দল ইতোমধ্যে সমস্যার সমাধানে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।.
ফেসবুকের সেবা স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।.
সূত্র: ইউনিল্যাড, আন্তর্জাতিক গণমাধ্যম।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: