• ঢাকা
  • রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে কুপিয়ে হত্যা, আটক ১


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৪ পিএম
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাফিজ মিয়া, তিনি স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হাফিজ মিয়া এবং পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুনা জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।.

.

Ajker Bogura / TMN

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ