• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মোরশেদ মিল্টন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

 

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মোরশেদ মিল্টনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।.

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।.

এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া।.

এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন দেশের যুবসমাজ ও ক্রীড়া উন্নয়ন, সংশ্লিষ্ট নীতি ও কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড সংসদীয়ভাবে তদারকির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন।.

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন ছাড়াও রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত এবং নড়াইল-২ আসনের মো. আতাউর রহমান।.

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে এসব স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদ নেতার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।.

বগুড়া-৭ আসনের জনগণের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মোরশেদ মিল্টনের অন্তর্ভুক্তি তাঁর রাজনৈতিক ও সংসদীয় দায়িত্ব পালনে নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের যুবসমাজের কল্যাণ, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।.

উল্লেখ্য, মোরশেদ মিল্টনকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে; তিনি কমিটির সভাপতি নন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ