দলীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দলটি।.
বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, রাফিয়া সুলতানার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।.
রাফিয়া সুলতানা -এর ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন, যা তার দৃঢ় রাজনৈতিক অবস্থানের পরিচয় বহন করে।.
তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: