• ঢাকা
  • শনিবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

 .

বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আলসাফা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ এপ্রিল) আদমদীঘি থানার এসআই মো. বাবুল আক্তারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার মুড়ইল তালুকদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া আলসাফা ওই এলাকার আল মাবুদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।. .

Ajker Bogura / TMN

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ