বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনিছুর মন্ডল (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি বিশেষ দল উপজেলার কুসুম্বি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় আনিছুর মন্ডলের পরিহিত লুঙ্গির বাম কোচরে রাখা একটি কালো পলিথিনের ভেতর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনিছুর মন্ডল উপজেলার কুসুম্বি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইনছের মন্ডলের ছেলে বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: