• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মসলার ড্রামে খেলছে ইঁদুর! বগুড়ার ফতেহ আলী বাজারে, ভোক্তা ও নিরাপদ খাদ্য'র যৌথ অভিযান।


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৫ পিএম
মসলার ড্রামে খেলছে ইঁদুর! বগুড়ার ফতেহ আলী বাজারে, ভোক্তা ও নিরাপদ খাদ্য'র যৌথ অভিযান।

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬.

বগুড়া শহরের ঐতিহ্যবাহী ফতেহ আলী বাজারে মসলার দোকানে ইঁদুরের উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে।.

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, কয়েকটি মসলার দোকানে খোলা ড্রামে মসলা সংরক্ষণ করা হচ্ছে এবং সেখানে ইঁদুর চলাচল করছে। একইসঙ্গে দোকানের ভেতরে ময়লা-আবর্জনা, জীবাণুবাহিত পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের নানা চিত্র পাওয়া যায়।.

ভ্রাম্যমাণ আদালত অভিযানে দোকানগুলো তাৎক্ষণিকভাবে সিলগালা না করে ব্যবসায়ীদের একদিনের সময় প্রদান করেন। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দোকানের ভেতর ও আশপাশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, মসলা ও খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে এবং ইঁদুরসহ ক্ষতিকর প্রাণী ও জীবাণু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।.

আদালত আরও নির্দেশ দেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য বিক্রয় নিশ্চিত করা ব্যবসায়ীদের আইনগত দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে দোকান সিলগালাসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।.

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে বাজারগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।.

স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ