• ঢাকা
  • সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সারিয়াকান্দিতে শ্রী চয়ন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৯ পিএম
সারিয়াকান্দিতে শ্রী চয়ন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শ্রী চয়ন রাজভর হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।.

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার হাট ফুলবাড়ী বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন খাজা ফকিরের ছেলে আমিনুর ফকির (৪৫), তার ছেলে রাব্বি ফকির (২১), মৃত জিন্নাহ ফকিরের ছেলে তাহের ফকির (৪৫) এবং শাহীন ফকিরের ছেলে রাকিব ফকির (২৬)।.

পুলিশ জানায়, গত শুক্রবার রাত প্রায় ৯টার দিকে হাট ফুলবাড়ী বাজারের তেঁতুলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা শ্রী চয়ন রাজভরকে ছুরিকাঘাত করে হত্যা করে।.

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, শ্রী চয়ন রাজভর হত্যা মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ