প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.
. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: