বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম শিল্পী বেগম (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের বিহার পশ্চিম পাড়া (মৃধা পাড়া) এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মো. মিন্টু মিয়া (৪০) পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যা শেষ পর্যন্ত এমন মর্মান্তিক ঘটনায় রূপ নেয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: