• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সান্তাহারে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

সোমবার (১০ আগস্ট) সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার তারাপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে সিরাজুল ইসলাম (৬৬) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় অসাবধানতাবশত দরজা দিয়ে পড়ে গিয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.

নিহত সিরাজুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায় বলে জানা গেছে।.

ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।.

রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সিরাজুল ইসলাম ওই ট্রেনের যাত্রী ছিলেন এবং চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ