• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ ফরিদপুরের শাহ আলম গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

 .

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু দিনাজপুরগামী হানিফ পরিবহনের (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব ১২-৩৬৮৮), একটি যাত্রীবাহী বাসে ১ জনকে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বহন করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ গত বৃহস্পতিবার দিনগত রাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক বগুড়ার শিবগঞ্জ উপজেলা মালাহার পূর্বপাড়া এমটিবি ইট ভাটার সামনে বগুড়া -টু-রংপুর মহাসড়কের উপর একটি মাদক বিরোধী চেকপোষ্ট অভিযান পরিচালনা করে মোঃ শাহ আলম সরদারকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী, মোঃ শাহ আলম সরদার (৩৯), পিতা মৃতঃ হাসেম সরদার, সাং স্টেশন রোড, কুঠিবাড়ী, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুরকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল, ১টি বাটন মোবাইল, ২টি সিম ও নগদ ৪১০০/-টাকা জব্দ করা হয়।. .

Ajker Bogura / TMN

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ