• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে উধাও ছাত্রদল নেতা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৫ এএম
আরমান হোসেন বাবু
আরমান হোসেন বাবু

চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।.

 .

আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।.

 .

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।.

 .

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০-৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন।.

 .

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালান তারা। সেই সঙ্গে ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।.

 .

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করে জানান, বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে।.

 .

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।.

 .

অভিযোগের বিষয় নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন।.

 .

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / মো. সাইমুম জাহান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ