• ঢাকা
  • বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ব্যাংক স্টেটমেন্ট ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত খবর প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।.

মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ জানান, তিনি নিজ উদ্যোগে তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। তিনি লেখেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’.

এর আগে সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য ও লেনদেনের বিবরণ তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি তার আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে।.

আসিফ মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দেশব্যাপী আলোচনায় আসেন।.

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ পর্যন্ত সরাসরি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দলের নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ