বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকার কৃতিসন্তান আকতার হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন।.
.
সোমবার (২৪ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যে ডিএমপিতে তার দায়িত্ব বণ্টন করা হবে।.
.
নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন মোবাইল ফোনে তার ডিএমপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।.
.
এর আগে তিনি সিলেটে দায়িত্ব পালন করেন। এছাড়া লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।.
.
গাবতলীর কৃতিসন্তান আকতার হোসেনের ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: