• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শার্শায় উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির সূচনা করেন তিনি। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে নেওয়া এই উদ্যোগে স্থানীয় প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, শুধু অবকাঠামো নয়, কৃষি, পরিবেশ ও জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতেই দেশজুড়ে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, উলশী খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে শার্শা অঞ্চলের কৃষি উৎপাদন বাড়বে এবং বহুদিনের ভোগান্তি কমবে।অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যশোর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ