• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফাটাকেস্ট স্টাইলে দুই প্রকৌশলীকে তাৎক্ষণিক বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরে উদ্বোধনের আগেই সদ্য নির্মিত সড়কে ধস—ঘটনার সত্যতা পাওয়ার পর কঠোর পদক্ষেপ নিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দায়িত্বে গাফিলতির অভিযোগে দুই প্রকৌশলী—হারুনুর রশিদ ও শামসুর রহমান—কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।.

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কটির ধসের ঘটনা নিয়ে তদন্তে অনিয়ম ও অবহেলার প্রমাণ মেলে। পরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিমন্ত্রী তাদের বরখাস্তের ঘোষণা দেন এবং বরখাস্তপত্র সরাসরি প্রশাসকের হাতে তুলে দেন—মিডিয়ার উপস্থিতিতেই।.

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিয়ন্ত্রণে নজরদারির ঘাটতি ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ