• ঢাকা
  • শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জ্বালানি সংকট এড়াতে নতুন নিয়মে তেল বিক্রি ৮ মার্চ থেকে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পে লিখিত নির্দেশনা পাঠানো হবে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।.

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধাবস্থার কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। এই পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যতে যাতে কোনো ঘাটতি না তৈরি হয়, সে লক্ষ্যেই রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.

তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গত কয়েকদিনে চাহিদা বৃদ্ধির কারণে আগের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।.

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের ওপরও চাপ তৈরি হয়েছে। সরকার আপাতত তেলের দাম না বাড়ানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি যদি বাধ্য করে, তাহলে জনগণের সঙ্গে বিষয়টি সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।.

এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানান এবং দেশের জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপে সহযোগিতা করার জন্য সবার সমর্থন কামনা করেন।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ