বগুড়ায় চাঞ্চল্যকর বেদে সম্প্রদায়ের যুবক মোঃ শাকিল (২৫) হত্যা মামলার দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া।.
সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মোঃ সম্রাট হোসেন (২২) এবং ৫ নম্বর আসামি মোঃ উজ্জল হোসেন (৩৯)কে আটক করা হয়।.
র্যাব সূত্রে জানা যায়, গাবতলী থানার মামলা নং-৪, তারিখ ১১ ডিসেম্বর ২০২৫, পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া হত্যা মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।.
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি সম্রাট হোসেন গ্রেফতার এড়াতে বগুড়া শহরের মালগ্রাম খান্দার এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-১২’র একটি আভিযানিক দল সেখানে জনৈক আবু জাহেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সম্রাট হোসেন গাবতলী উপজেলার প্রথমারছেও এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ উজ্জল হোসেনের ছেলে।.
একই রাতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মালগ্রাম খান্দার এলাকার জনৈক চুন্নু মণ্ডলের বাড়িতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে মামলার ৫ নম্বর আসামি উজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি জয়নাল কসাইয়ের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।.
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: