• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, ১৫ নারী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার পুরান বগুড়া তিনমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ও সদর থানা পুলিশের যৌথ দল।.

সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে অবকাশ নামে ওই আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।.

অভিযানকালে চারজন পুরুষকেও আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।.

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলটিতে অভিযান চালিয়ে অভিযোগের ভিত্তিতে ১৫ নারীকে গ্রেফতার করা হয়েছে।.

গ্রেফতার নারীদের নাম তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ