সরকারের টাকার চাহিদা বাড়ার কারণে ৯১ দিনের বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। ১ এপ্রিল ৫ হাজার কোটি টাকার এই বিশেষ নিলাম ডাকা হয়েছে। .
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন। .
২৯ মার্চ বাংলাদেশ ব্যাংকে সাড়ে ১১ হাজার কোটি টাকার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো) করেছে ব্যাংকগুলো। তাতে বাংলাদেশ ব্যাংক মনে করছে বর্তমানে বাজারে যথেষ্ট পরিমাণে তারল্য রয়েছে। .
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, 'মূলত অর্থবছরের শেষদিকে সরকারের টাকার চাহিদা বেড়ে যায়। এই মুহূর্তে যেহেতু সরকারের টাকার চাহিদা রয়েছে এবং ব্যাংকগুলোর কাছেও পর্যাপ্ত পরিমাণে তারল্য রয়েছে, তাই বিশেষ ৯১ দিনের ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।'.
বাংলাদেশ ইনস্টিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্ট-এর মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন , 'সরকারের এ মুহূর্তে টাকার চাহিদা রয়েছে। আর কোষাগারে অর্থের জোগান কম, তাই বিশেষ নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ ধার নিচ্ছে।'.
একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেও সরকারের টাকার চাহিদা বেশি ছিল। তখন ক্যালেন্ডারের বাইরে গিয়ে ১০ হাজার কোটি টাকা ধার নেয় সরকার। বর্তমানে সরকারের যেহেতু টাকার চাহিদা রয়েছে, আর মার্কেটেও তারল্য বেশি রয়েছে, সেজন্য নিলামের মাধ্যমে টাকা ওঠানো হবে।'.
বাংলাদেশ ব্যাংকের আরেকজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ক্যালেন্ডারের বাইরে গিয়ে বাংলাদেশ ব্যাংক এপ্রিলের বুধবার ট্রেজারি বিলের নিলাম ডেকেছে; তার মানে সরকারকে এ মুহূর্তে বিশেষ কোনো প্রয়োজনে টাকা ধার করতে হচ্ছে। কারণ সপ্তাহে রোববার ও মঙ্গলবার ট্রেজারি বিল-বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: