বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজেকে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন।আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার একটি এলাকায় সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে কিছু নথি ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে, যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: