• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ১০৫ কেজির বাঘাইর ধরা পড়ল জেলেকে


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম
বগুড়ার ধুনটে যমুনা নদীতে ১০৫ কেজির বাঘাইর ধরা পড়ল জেলেকে
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের বিশাল বাঘাইর মাছ। মঙ্গলবার সকাল ৮টার দিকে আওলাকান্দি ঘাটে জেলে রঞ্জুন চৌধুরীর বর্শিতে মাছটি ধরা পড়ে।.

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা মাছটি ভাগ করে নেন। জানা গেছে, মাছের মোট মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, যেখানে প্রতি ৭৫০ গ্রাম মাছের জন্য ১ হাজার টাকা হিসেবে ভাগ-বাটোয়ারা করা হয়েছে।.

স্থানীয় মাওলানা মাহমুদুল হাসান বলেন, “আমার জীবনে প্রথমবার যমুনা নদীতে এত বড় বাঘাইর মাছ ধরা পড়তে দেখলাম।” স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, “গত প্রায় ৪০ বছরে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার খবর কেউ শোনেনি।”. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ