দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর বগুড়া এখন থেকে সিটি কর্পোরেশন হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।.
.
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে বগুড়া পৌরসভা ও আশপাশের কয়েকটি এলাকা নিয়ে নতুন সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।.
.
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, সিটি কর্পোরেশন হওয়ায় শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বগুড়ার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: