• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিমানবন্দর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরিদর্শনকালে তারা বগুড়া বিমানবন্দরের বর্তমান অবকাঠামো, সম্প্রসারণ সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সরেজমিন ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কার্গো ব্যবস্থাপনা চালুর মাধ্যমে বগুড়াকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় বিমানবন্দরে পৌঁছালে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও এমপি মোঃ রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এমপি মোঃ মোশারফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের উপস্থিতিতে এই সফরকে বগুড়ার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ