• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গত ১৪ এপ্রিল বগুড়ায় জেলা স্কাউট সমাবেশে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার উদ্বোধন, প্রধান অতিথি ড. এহছানু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় বগুড়ায় একাদশ জেলা স্কাউট সমাবেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।.

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মন্ত্রী বর্তমান সরকারের স্কাউট আন্দোলনকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।.

এসময় তিনি স্কাউটের বাজেট বৃদ্ধি করে চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।.

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কাউট নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ