• ঢাকা
  • শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া টিটিসিতে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতাপেটা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এ নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত এবং অশালীন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে জুতাপেটা করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।অভিযুক্ত আলী আজম সাব্বির খান টিটিসির ড্রাইভিং ট্রেডের শিক্ষার্থী বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ট্রেডের পাশাপাশি বিভিন্ন ট্রেডের অন্তত ২০ জন নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কয়েকজন নারী শিক্ষিকাকেও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে।.

ভুক্তভোগীরা বিষয়টি টিটিসি কর্তৃপক্ষকে জানালে প্রধান শিক্ষকের কাছে লিখিত ও মৌখিকভাবে বিচার দাবি করা হয়। পরে প্রশাসনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত যুবক সংশোধন না হয়ে উল্টো অফিস কক্ষে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও চড়াও হওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।.

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে জুতাপেটা করে। পরে তিনি লিখিত মুচলেকা দিলে পরিস্থিতি শান্ত হয়।.

ঘটনাটি টিটিসি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ