বগুড়ায় দীর্ঘদিন দায়িত্ব পালন করা পুলিশ সদস্য সত্যবানকে ঘিরে নানা অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনের সময় তিনি যানবাহন চালক ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করতেন এবং বিভিন্নভাবে হয়রানি করা হতো বলে অনেকে দাবি করেছেন।.
অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় বগুড়ায় অবস্থানের কারণে তিনি একটি শক্ত প্রভাববলয় তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তিমূলকভাবে এপিবিএনে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখের ওই আদেশে বগুড়া অঞ্চল থেকে তাকে দূরে রাখার নির্দেশনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।.
তবে বদলির আদেশের পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাকে এখনো বগুড়ায় দেখা যাচ্ছে এবং তিনি এখানেই অবস্থান করছেন।.
এদিকে কয়েকটি সূত্রের দাবি, ভবিষ্যতে প্রশাসনিক পরিবর্তনের সুযোগে পুনরায় বগুড়ায় ফেরার চেষ্টা করতে পারেন তিনি—এমন আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ।.
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য সত্যবানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রয়োজন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: