• ঢাকা
  • সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা
ছবি: প্রতিনিধি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:.

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দেবর মজনুর (৪৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) শেরপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত মজনুকে গ্রেপ্তর করে জেল হাজতে প্রেরণ করে। অভিযুক্ত মজনু ওই গৃহবধূর মামাতো দেবর বলে জানা গেছে। সে ঝাজর উত্তরপাড়া গিয়াস উদ্দিনের ছেলে।.

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ এক বছর প্রবাসে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। প্রবাসে যাওয়ার সময় তিনি অভিযুক্ত মজনুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকা আদায়ের অযুহাতে মজনু প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ২৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ভুক্তভোগীর খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামে গৃহবধুর বসতবাড়িতে কেউ ছিল না। এই সুযোগে মজনু বাড়িতে প্রবেশ করে এবং ভুক্তভোগীর সাথে কথা বলার এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত মজনু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তোভোগী নারী বাদি হয়ে থানা মামলা দায়ের করে।.

ভুক্তভোগী গৃহবধুন এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।. .

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ