কাহালুতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মোছাঃ মারদিয়া আক্তার উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিক কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্যরা।.
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে কাহালু উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এছাড়াও একটি মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।.
মানবসেবামূলক এমন উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষেরাও এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে বলে মনে করছেন অনেকে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: