ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় গরু চোরের সঙ্গে সখ্য থাকায় এসআই মোহাম্মদ মাসুদকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।.
তিনি বলেন, ‘এক স্টাফের সঙ্গে চোরের সঙ্গে যোগাযোগের বিষয়টি আমরা শুনেছিলাম। পরে তাকে বরখাস্ত করা হয়েছে।’.
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে সন্দেহভাজন চোর আলাল মিয়ার বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করেন। পরে আলাল মিয়া চুরির বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন এলাকাবাসী। চোর আলালের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর হলে বসবাস করে পাশের ইউনিয়ন বাঁশগাড়ি গ্রামে।.
এ সময় স্থানীয়রা তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করলে সেখানে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন তথ্য দেখতে পান বলে জানান তারা। ইমো অ্যাপে ভয়েস মেসেজ, চ্যাট ও ফোনালাপের আলামত পাওয়া গেছে বলেও দাবি করেন স্থানীয়রা।.
স্থানীয়দের কাছে আলাল মিয়া দাবি করেন, তিনি একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় এসআই মাসুদ তাকে ধরতে তার বাড়িতে গেলে পরে ফোনে যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত।.
তার অভিযোগ, পরবর্তী সময়ে বিভিন্নভাবে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে টাকা দিতেন এবং বিনিময়ে সহযোগিতা পেতেন। সর্বশেষ গরু চুরির সময়ও তিনি এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন। গরু চুরির আগে এসআইকে কল দিয়ে চুরি করতে যাচ্ছে বলেন এবং অসুবিধা হইলে সহযোগিতার কথা বলেন।.
তবে অভিযোগ অস্বীকার করে এসআই মোহাম্মদ মাসুদ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।.
আমি তাকে না চিনেই ইমুতে কথা বলেছি এটা সত্য। তার সম্পর্কে আমি কিছুই জানি না।’. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: