• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে শনিবার (২০ জুন) হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।.

হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।.

সভায় জানানো হয়, হাসপাতালের পূর্ব পাশে নিজস্ব জমিতে নতুন বহুতল ভবন নির্মাণের মাধ্যমে শয্যা সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ দ্রুত শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.

এ ছাড়া পূর্বে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত ওয়ার্ডকে আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে সভায় জানানো হয়।.

সভায় রোগীদের জন্য নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধির বিষয়েও জোর দেওয়া হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ