• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিশ্বসাহিত্যকেন্দ্র ঘুরে বই কিনলেন ব্যারিস্টার জাইমা রহমান


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্যকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি একই ভবনে থাকা বুকশপ বাতিঘর থেকেও বই সংগ্রহ করেন।.

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে যান এবং প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন। লাইব্রেরির বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় মুক্তিযুদ্ধভিত্তিক দলিলপত্র ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সংগ্রহ তার বিশেষ আগ্রহ কাড়ে। তিনি সংরক্ষিত দলিলগুলোর ছবি তোলেন এবং এসব মূল্যবান সংগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।.

বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রশাসন) মনির হোসেন জানান, জাইমা রহমান ইতিহাসভিত্তিক বই ও দলিলের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। পুরোনো ও দুর্লভ বই সংরক্ষণের পদ্ধতিরও প্রশংসা করেন তিনি।.

এ ছাড়া কেন্দ্রের পাঠচক্র ও নিয়মিত আয়োজন ‘পূর্ণিমা সন্ধ্যা’ সম্পর্কে জেনে তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।.

লাইব্রেরির পরিবেশ ও সমৃদ্ধ সংগ্রহ দেখে মুগ্ধ হয়ে বিশ্বসাহিত্যকেন্দ্রের সদস্য হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন ব্যারিস্টার জাইমা রহমান।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ