হামরা বগুড়্যার ছোল গানের স্রষ্টা তৌফিকুল আলম টিপু
দেশজুড়ে পরিচিত বগুড়ার আঞ্চলিক ভাষার জনপ্রিয় গান “হামরা বগুড়্যার ছোল”-এর রচয়িতা তৌফিকুল আলম টিপু। ১৯৮০ সালে এই গানের মাধ্যমে বগুড়াকে দেশের মানুষের কাছে এক ভিন্নধর্মী পরিচয়ে তুলে ধরা হয়।
এই গানে বগুড়ার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের সহজ-সরল জীবনযাপন অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। “পুটি মাছ মারবার যায়ে মারি আনি বোল, হামরা বগুড়্যার ছোল”—এই সুপরিচিত পংক্তিগুলো বগুড়ার মানুষের সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মনোবলের প্রতিচ্ছবি, যা আজও মানুষের মুখে মুখে প্রচলিত।
শুধু এই গানেই সীমাবদ্ধ নন তৌফিকুল আলম টিপু; তিনি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে আরও বহু আঞ্চলিক গানকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন। তাঁর উদ্যোগে Bogura Youth Choir দেশের অর্ধশতাধিক জেলায় বগুড়ার সংস্কৃতি গর্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে।
বগুড়া জিলা স্কুল-এর প্রাক্তন এই কৃতী শিক্ষার্থী শুধু বগুড়ার গর্বই নন, বরং সমগ্র দেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন সম্মানিত ব্যক্তিত্ব।.
.
তথ্য সূত্র: প্রথম আলো . .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: