• ঢাকা
  • সোমবার, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় দুই ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকার বিশেষ বরাদ্দ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ায় দুই ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকার বিশেষ বরাদ্দ.

বগুড়া জেলা পরিষদের আওতায় শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে প্রকল্প দুটির ড্রইং ও ডিজাইন প্রণয়নেরও প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।.

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, যাচাইকৃত প্রাক্কলনের ভিত্তিতে প্রকল্প দুটির জন্য বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে এডিপির বিশেষ বরাদ্দ ব্যবহারের নির্দেশিকা-২০২২সহ সংশ্লিষ্ট সব বিধি-বিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।.

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ইনডোর স্টেডিয়াম নির্মাণের স্থান এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হয়েছে এবং শিগগিরই স্থান নির্ধারণ করে তথ্য পাঠানো হবে।.

বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, প্রকল্পের অনুমোদনের চিঠি পাওয়া গেছে। জমি চূড়ান্ত হওয়ার পর ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শেষে নির্মাণকাজ শুরু হবে।.

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফারহাদ আহমদের স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ