বগুড়া শহরের খান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ঔষধ ব্যবসায়ী ও উত্তরণ ফার্মেসির স্বত্বাধিকারী আপেল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত প্রায় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।.
ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক (opioid) ওষুধ, যা চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়। এর অপব্যবহার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং এটি অনেক ক্ষেত্রে মাদক হিসেবে ব্যবহৃত হয়।.
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।.
. .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: