• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া বিশ্ববিদ্যালয় গঠনে এগোচ্ছে সরকার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত ( ai )

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিদ্যমান বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে “বগুড়া বিশ্ববিদ্যালয়” (Bogura University) আইন-২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলার উচ্চশিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাবিত “বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬” এর খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।সভায় কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলীসহ আইন, অর্থ, কৃষি, জনপ্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনায় দ্রুত সময়ের মধ্যে আইনটি চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে বগুড়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।দীর্ঘদিনের প্রত্যাশিত এ বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে বগুড়াসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ পাবেন। একই সঙ্গে এ উদ্যোগ অঞ্চলের শিক্ষা, গবেষণা ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ