• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিদ্যুৎ না থাকায় রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে হয়েছে ৮৫৪ জন শিক্ষার্থীকে। ১৭টি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় আলো স্বল্পতায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা, যা নিয়ে ক্ষোভ জানান অভিভাবকেরাও। কেন্দ্রসচিব মাহেদুল আলম বলেন, পরীক্ষার আগে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস থাকলেও বারবার যোগাযোগ করেও বিদ্যুৎ বিভাগ থেকে সমাধান পাওয়া যায়নি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, গ্রিড লাইনে আগুন লেগে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ কেন্দ্রসচিবকে দায়ী করে বলেন, বিষয়টি আগে জানালে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ