• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া থেকে সান্তাহার—৬ মাসের মধ্যেই শুরু হচ্ছে মহাসড়ক সম্প্রসারণ কাজ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত ( ঢাকা মেইল )

বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার সিদ্ধান্তে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত যানবাহনের চাপ ও সরু সড়কের কারণে এই গুরুত্বপূর্ণ রুটে ঘনঘন দুর্ঘটনা ঘটছিল, যা জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণার পর আগামী ছয় মাসের মধ্যেই বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ককে ছয় লেনে উন্নীতকরণ, মাঝখানে ডিভাইডার নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ ইউ-টার্ন এবং আধুনিক সড়ক সুবিধা সংযোজনের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শুধু যাত্রীদের যাতায়াত সহজ হবে না, বরং বগুড়া, নওগাঁ ও রাজশাহীর মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহনেও আসবে নতুন গতি, যা উত্তরাঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ