কাল থেকে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের বাস সড়কে দাঁড়াতে পারবে না: নির্দেশনা সিটি কর্পোরেশন প্রশাসকের.
বগুড়া শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন নির্দেশনা দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি জানিয়েছেন, বুধবার (১৬ জুলাই) থেকে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে বের হওয়ার পর কোনো বাস প্রধান সড়কে দাঁড়াতে পারবে না।.
নির্দেশনা অনুযায়ী, বাসগুলোকে বাসস্ট্যান্ডের ভেতর থেকেই যাত্রী ওঠানামার কার্যক্রম সম্পন্ন করতে হবে। বাসস্ট্যান্ড থেকে বের হয়ে সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা বা অপেক্ষা করলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।.
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ঠনঠনিয়া এলাকায় বাসগুলো সড়কে দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে যানজট কমানো, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করাই প্রশাসনের লক্ষ্য।.
প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: