• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম
ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবে
ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।.

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থানে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।.

 .

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। .

সূত্র: আলজাজিরা।.

 . .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ