সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।.
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের অংশ হিসেবে তার ব্যক্তিগত ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নথি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়।.
তবে কী কারণে বা কোন অভিযোগের ভিত্তিতে এ তথ্য তলব করা হয়েছে—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: