বগুড়ায় বিস্ফোরক মামলায় ডা. সামির হোসেন মিশু গ্রেফতার, শেরপুর থেকে আটক হয়ে সদর থানা হেফাজতে.
বগুড়ার শেরপুর উপজেলা থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।.
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার একটি মকটেল হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডা. সামির হোসেন মিশু (৫৮) বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।.
পুলিশ জানায়, তিনি বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২/১০/২০২৫ খ্রিঃ এর এজাহারভুক্ত আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।.
গ্রেফতারের পর ডা. সামির হোসেন মিশুকে বর্তমানে বগুড়া সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: